লিগ্যাল
রিফান্ড পলিসি
সর্বশেষ আপডেট: জুলাই ২০২৬
খসড়া সংস্করণ - চূড়ান্ত লিগ্যাল রিভিউর পর এই পলিসি হালনাগাদ হবে।
১. এই পলিসি কার জন্য
এটি BikriBondhu AI-এর সাবস্ক্রিপশন ফি সংক্রান্ত রিফান্ড পলিসি - অর্থাৎ মার্চেন্ট হিসেবে আপনি আমাদের যে টাকা দেন। আপনার দোকানের কাস্টমারের পণ্যের রিফান্ড আপনার নিজের রিটার্ন পলিসি অনুযায়ী হবে।
২. ফ্রি ট্রায়াল আগে
টাকা দেওয়ার আগে Free প্ল্যান দিয়ে পুরো সেবা যাচাই করে নিন - এজন্যই কার্ড ছাড়া ট্রায়াল রাখা হয়েছে।
৩. যেসব ক্ষেত্রে রিফান্ড পাবেন
- ডাবল চার্জ / ভুল চার্জ: প্রমাণসহ জানালে পুরো অতিরিক্ত টাকা ফেরত।
- সেবা চালু করতে না পারা: পেমেন্টের পরও আমাদের কারণে সেবা activate না হলে পুরো ফেরত।
- বড় ধরনের সেবা বিভ্রাট: কোনো বিলিং মাসে আমাদের কারণে দীর্ঘ ডাউনটাইম হলে আনুপাতিক ক্রেডিট বা ফেরত।
৪. যেসব ক্ষেত্রে রিফান্ড হয় না
- চলতি মাসের ব্যবহৃত কথোপকথন বা আংশিক ব্যবহৃত মাস।
- তৃতীয় পক্ষের ফি, যা ইতিমধ্যে খরচ হয়ে গেছে।
- পলিসি লঙ্ঘনের কারণে অ্যাকাউন্ট বন্ধ হলে।
৫. সাবস্ক্রিপশন বাতিল
যেকোনো সময় বাতিল করতে পারেন - চলতি বিলিং মাসের শেষ পর্যন্ত সেবা চালু থাকবে, পরের মাস থেকে আর চার্জ হবে না। বাতিলের জন্য আলাদা কোনো ফি নেই।
৬. রিফান্ড যেভাবে চাইবেন
পেমেন্টের তথ্য (তারিখ, amount, TrxID) সহ যোগাযোগ ফর্মে লিখুন। সাধারণত ৩ কর্মদিবসে রিভিউ করে জানানো হয়; অনুমোদিত রিফান্ড ৭-১০ কর্মদিবসে মূল পেমেন্ট মাধ্যমে ফেরত যায়।