আমাদের সম্পর্কে

প্রতিটা দোকানের জন্য
একজন AI বিক্রয়কর্মী

আমরা Pangsha IT Firm - বাংলাদেশ থেকে, বাংলাদেশের ছোট-মাঝারি ব্যবসার জন্য সফটওয়্যার বানাই।

কেন BikriBondhu

গল্পটা খুব চেনা

বাংলাদেশের লাখো F-commerce বিক্রেতা প্রতিদিন Messenger-এ হাতে হাতে কাস্টমার সামলায় - দাম বলা, স্টক চেক, ঠিকানা নেওয়া। রাতে ঘুমালে অর্ডার হারায়, ব্যস্ত সময়ে রিপ্লাই দিতে দেরি হয়।

গ্লোবাল টুলগুলো এই বাজারটা বোঝে না - বাংলা পারে না, bKash চেনে না, দাম ডলারে। তাই আমরা বানাচ্ছি এমন একটা AI এজেন্ট যেটা এখানকার ভাষায় কথা বলে, এখানকার মতো করে অর্ডার নেয় - আর এমন দামে, যেটা একটা ছোট দোকানও দিতে পারে।

BD-first

বাংলা-বাংলিশ, bKash-Nagad আর COD - দিন-১ থেকেই লোকাল।

সৎ দাম

ছোট দোকানের নাগালে entry দাম, লুকানো চার্জ নেই।

AI যেটা বানায় না

দাম-স্টক কখনো বানিয়ে বলে না - না জানলে মানুষের কাছে দেয়।

মার্চেন্টের পাশে

অনবোর্ডিং থেকে সাপোর্ট - বাংলায়, মানুষের সাথে।

যোগাযোগ

কথা বলুন আমাদের সাথে

আজ রাতেই আপনার AI বন্ধু বিক্রি শুরু করুক

ফ্রিতে শুরু করুন - মাসে ১০০ কথোপকথন ফ্রি, কার্ড লাগবে না, কোডিং লাগবে না। এক দিনেই লাইভ।

ইতিমধ্যে ব্যবহার করছেন? লগ ইন করুন