ফিচার

চ্যাট থেকে অর্ডার -
Messenger-এই বিক্রি

প্রশ্নের উত্তর থেকে অর্ডার পর্যন্ত BikriBondhu AI নিজে সামলায়, বাকিটা আপনার হাতে। নিচে প্রতিটা মডিউল বিস্তারিত।

💬
বাংলাBanglishEnglish
AI কথোপকথন

মানুষের মতো বাংলা-বাংলিশ কথোপকথন

কাস্টমারের ভাষাই AI-এর ভাষা। এক বাক্যে বাংলা-English মেশানো থাকলেও বোঝে, আর উত্তর দেয় সেই ভাষাতেই।

  • আপনার তথ্য থেকে উত্তর: দাম আর স্টক লাইভ ক্যাটালগ থেকে, পলিসি আপনার লেখা থেকে
  • চ্যাট মনে রাখে: কোন প্রোডাক্ট নিয়ে কথা হচ্ছিল, কাস্টমার কী বলেছে
  • একসাথে কয়েকটা মেসেজ পাঠালে সব মিলিয়ে একটাই উত্তর দেয়
  • না জানলে বানিয়ে বলে না, আপনার টিমকে ডাকে
📚
CSV ইমপোর্টFAQ/পলিসিটেস্ট কনসোল
AI-কে শেখান

একবার শেখান, সবসময় মনে রাখে

প্রোডাক্ট, দাম, ভ্যারিয়েন্ট, স্টক আর পলিসি একবার দিলেই AI সেগুলো থেকে কথা বলে।

  • প্রোডাক্টে নাম, ছবি, দাম, সাইজ/কালার ভ্যারিয়েন্ট, স্টক - সব এক জায়গায়
  • বাল্ক ইমপোর্ট: CSV ফাইল দিয়ে একসাথে অনেক প্রোডাক্ট
  • রিটার্ন, এক্সচেঞ্জ, ডেলিভারি, পেমেন্ট - নিজের ভাষায় লিখে দিন
  • টেস্ট কনসোল: লাইভ করার আগে নিজেই চ্যাট করে দেখুন AI কী উত্তর দেয়
🛒
লাইভ স্টক চেকজোন অনুযায়ী চার্জঅর্ডার নম্বর
ইন-চ্যাট অর্ডার

চ্যাটের ভেতরেই অর্ডার

আলাদা ওয়েবসাইট বা অ্যাপ লাগে না। কথার মধ্যেই অর্ডার হয়ে যায়।

  • অর্ডারের আগে লাইভ স্টক দেখে, শেষ হয়ে গেলে বিকল্প প্রোডাক্ট বলে
  • নাম, ফোন, ঠিকানা নেয়, জোন অনুযায়ী ডেলিভারি চার্জ যোগ করে
  • মোট টাকা দেখিয়ে কাস্টমারের সম্মতি নিয়ে তবেই অর্ডার করে
  • আপনি সাথে সাথে নোটিফিকেশন পান, প্যানেল থেকে কনফার্ম করেন
💳
CODbKashNagadTrxID
পেমেন্ট

COD আর bKash/Nagad

বাংলাদেশের কাস্টমার যেভাবে টাকা দেয়, সেভাবেই।

  • ক্যাশ অন ডেলিভারি, অথবা আপনার নম্বরে সেন্ড মানি
  • AI কাস্টমারের কাছ থেকে TrxID নেয়, আপনি যাচাই করে অনুমোদন দেন
  • অগ্রিম বা আংশিক পেমেন্টের হিসাব
  • রিফান্ড অনুমোদন আর অডিট লগ
📦
স্ট্যাটাসপ্যাকিং স্লিপস্টক হিসাব
অর্ডার ম্যানেজমেন্ট

অর্ডার থেকে ডেলিভারি পর্যন্ত এক প্যানেলে

কোন অর্ডার কোন ধাপে আছে সব এক জায়গায়। কুরিয়ারে আপনি নিজে পাঠান।

  • কনফার্ম, প্যাকড, শিপড, ডেলিভারড - এক ক্লিকে স্ট্যাটাস বদল
  • প্যাকিং স্লিপ প্রিন্ট
  • অর্ডার হলে স্টক কমে, বাতিল হলে ফেরত আসে
  • কাস্টমার জিজ্ঞেস করলে AI নিজেই অর্ডারের অবস্থা জানায়
🤝
লাইভ ইনবক্সরেডি রিপ্লাইইন্টারনাল নোট
লাইভ ইনবক্স

দরকারে মানুষ

AI আটকে গেলে বা কাস্টমার মানুষ চাইলে সাথে সাথে আপনার টিমের ইনবক্সে।

  • সব কথোপকথন এক জায়গায়, AI আর মানুষের চিহ্ন সহ
  • এজেন্ট চ্যাট নিয়ে নেবে, শেষ হলে আবার AI-তে ফেরত
  • ইনবক্স থেকেই অর্ডার নেওয়া যায়
  • আপনি Facebook পেজ থেকে উত্তর দিলে AI নিজে থেকেই থেমে যায়
📊
সেলস ট্রেন্ডটপ প্রোডাক্টকোটা
অ্যানালিটিক্স

ড্যাশবোর্ডে পুরো ব্যবসার ছবি

আজ কত চ্যাট, কত অর্ডার, কত আয়।

  • কথোপকথন, অর্ডার আর আয়ের হিসাব
  • কোন প্রোডাক্ট বেশি চলছে
  • কোটা কতটা খরচ হলো, লিমিটের আগেই অ্যালার্ট

সব ফিচার নিজে দেখে নিন

ফ্রি প্ল্যানে শুরু করুন অথবা লাইভ ডেমোতে AI-এর সাথে নিজেই কথা বলে দেখুন।

ইতিমধ্যে ব্যবহার করছেন? লগ ইন করুন